১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাত আসার আগেই ঢাকায় একদল তরুণী বুঝে গিয়েছিলেন—যুদ্ধ অনিবার্য। তাই মার্চের শুরুতেই তারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তাদেরই একজন ছিলেন কাজী রোকেয়া সুলতানা রাকা—নির্ভীক এক ছাত্...